বস্তুনিষ্ঠ সাংবাদিকতা রাষ্ট্র,সমাজ এবং মানুষকে তথ্য সমৃদ্ধ করে,শক্তিশালী করে এ কারণে সংবাদ পত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়।
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের হাতে প্রধান মন্ত্রীর ঈদ উপহার তুলে দিতে গিয়ে এ কথা বলেন ঝিনাইদহের জনবান্ধব জেলা প্রশাসক মজিবর রহমান।
তিনি মঙ্গলবার দুপুরে তাঁর কার্যালয়ে এক সংক্ষিপ্ত মত বিনিময় সভায় আরো বলেন, জেলার সকল শ্রেণি পেশার মানুষের কল্যাণে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। প্রধান মন্ত্রীর এই উপহার সামগ্রী আমরা সকলের কাছে পৌঁছে দিচ্ছি। এরই অংশ হিসাবে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের হাতেও এই উপহার তুলে দেয়া হলো।
জেলা প্রশাসকের কাছ থেকে প্রধান মন্ত্রীর উপহার গ্রহন করেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু। উপহার সামগ্রী পেতে সার্বিক সহযোগিতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, পিএএ।
You must be logged in to post a comment.