প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা স্বাশিপ’র গভীর শোক

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৮:১০ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী ও শেখ হেলাল উদ্দিন এমপি’র মা রিজিয়া নাসের এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রভাষক এম সুশান্ত, সহসভাপতি জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘দৈনিক অন্যদৃষ্টি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মফিজুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর  রহমান, আরও শোকজ্ঞাপন করেছেন প্রভাষক মোঃ আমিনুর রহমান, জাফর উল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, সোমবার রাত ৯টার দিকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার মৃত্যুতে শিক্ষক নেতারা বলেন, জননেত্রী শেখ হাসিনার চাচী ও শেখ হেলাল উদ্দিন এমপি’র মা রিজিয়া নাসের সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং সেই সাথে মরহুমাকে মহান আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন সেই দোয়া কামনা করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ