প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান মোংলার আলেম-ওলামাদের

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮, ৭:৩২ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

সম্প্রতি ঢাকার  টঙ্গীর মাঠে ঘটে যাওয়া বিশ্ব ইস্তেমা ২০১৮ প্রস্তুতিমূলক কাজে কর্মরত তাবলিগের সাথী ও মাদ্রাসার ছাত্রদের উপর নির্মম ভাবে-বর্বরোচিত হামলাকারীদের দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানিয়ে প্রধানন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন মোংলার আলেম-ওলামারা।

বৃহস্পতিবার  (৬ ডিসেম্বর) দুপুরে মোংলা উপজেলা টি,ও,নো কার্যালয় নির্বাহী অফিসার মো: রবিউল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করেন মোংলার স্থানীয় ওলামায়ে কেরাম ও আলমী শুরা সদস্য এবং ফাতিমাতুজজোহরা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলাম। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

এছাড়া মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরীর কাছেও স্মারকলিপি দেন তারা। স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম সকল আলেম-ওলামাদের ধৈর্য্য ধরে শান্তিপূর্ণভাবে সহবাস্থানের পরামর্শ দেন। এ সময় আলেম-ওলামারা বলেন, ইজতেমার প্রস্তুতিমূলক কাজে কর্মরতদের উপর হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদের পাশপাশি আমরা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি প্রধানমন্ত্রীর কাছে। এছাড়াও সকল ষড়যন্ত্র উপক্ষো করেই যেন যথা সময়ে এ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় সেজন্য প্রশাসন ও সরকারের প্রতি সেই জোর দাবী ও জানাচ্ছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ