প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
অন্যদৃষ্টি অনলাইন।।
রাজধানীর কুর্মিটোলা বিমানবন্দর এলাকায় বেপরোয়া বাসের চাপায় নিহত রামিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিমের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি গাড়ি দিয়ার মা রোকসানা বেগম, বাবা জাহাঙ্গীর আলম, বড় বোন রোকেয়া খানম রিয়া ও ছোট ভাই রিয়াদুল ইসলাম আরাফাতকে নিয়ে যায়। দিয়ার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দিয়ার পারিবারিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চেয়েছেন।
You must be logged in to post a comment.