প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে সাংসদ কর্তৃক মানবিক সাহায্য প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৫ মে, ২০১৯, ৯:২৮ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ।।

নাসিরনগরের ক্যান্সার আক্রান্ত শিশু ছেলের  উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া – ১ (নাসিরনগর) আসনের সাংসদ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি ২ লক্ষ টাকার চেক প্রদান করেন।

নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের গাংকুলপাড়ার সুজন দাসের ছেলে লিজু দাস (৫+) ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ৮ মাস যাবৎ চিকিৎসাধীন অবস্হায়  আছেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম,  মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিল  থেকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান হিসেবে ২ লক্ষ টাকার চেক আজ ১৫ মে বুধবার বেলা ২ ঘটিকায় নাসিরনগর ডাক বাংলোতে লিজু দাসের বাবা সুজন দাসের হাতে প্রদান করেন।

চেক প্রদান করার সময় উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির, উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দিন রানা, যুগ্ম-আহবায়ক মোঃ শরীফুজ্জামান চৌধুরী সুমন, যুবলীগ নেতা মোঃ হাকিম রাজা, পুজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক প্রভাষক নির্মল চৌধূরী সহ উপজেলা আওয়ামীলীগ, যু্বলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ