প্রধানমন্ত্রীর জন্য ইবি ছাত্রলীগের দোয়া মাহফিল

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ৬:২৫ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

.
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বাদ জুম’আ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সমবেত কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ড. শুয়াইব আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.মাহবুবুর রহমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, ইবি থানার ওসি রতন শেখ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, রিজভী আহমেদ পাপন, ফয়সান সিদ্দিকী আরাফাত, গোলাম মোস্তফা, আব্দুস সালাম সহ কয়েক হাজার নেতাকর্মীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ