প্রধানমন্ত্রীর উপহার ও খাদ্যসামগ্রী নিয়ে বেদে পল্লীতে, ঝিনাইদহের জেলা প্রসাশক মহোদয়
মোঃ হাসানুর রহমান হাসু, ঝিনাইদহ প্রতিনিধি ।।
ঝিনাইদহ শহরের আরাপপুর মহাসড়কের গাঁ ঘেষে ঝুপড়ি ঘরে দীর্ঘদিন বসবাস করছেন শতাধিক বেদে পরিবার। দিন আনা দিন খাওয়াই যাদের সংসার। করোনা মহামারির সময়ে তারাও কাজে কর্মে বের পারেননি বেশকিছুদিন। লকডাউনে ঘরবন্দি জীবন যাপন করেছেন তারা। তাদের দু:খ কষ্ট দেখতে সরেজমিন গেলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমান। তিনি সাথে নিয়ে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী। প্রতিটি ঘরে ঘরে গিয়ে বেদে পরিবারের প্রত্যেকের হাতে তুল দিলেন ১০ কেজি করে চাল ও ৫০০/= করে টাকা। সেসময় জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সাথে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
কাঠফাঁটা রোদে বেদে পল্লীর নিম্নআয়ের হতদরিদ্র মানুষগুলো জেলা প্রশাসককে কাছে পেয়ে খুবই খুশী। তারা জেলা প্রশাসক মহোদয়কে ধান্যবান ও অভিনন্দন
জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
You must be logged in to post a comment.