মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুর -২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আজ (২ জানুয়ারী) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, টানা তৃতীয়বার ও চতুর্থবার বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা ইসলাম।
লক্ষ্মীপুর-২ রায়পুর-সদর আংশিক আসনে মহাজোট সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শহীদ ইসলাম পাপুল (মার্কা-আপেল) ২৫৬৭৮৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ঐক্যফ্রন্টের আবুল খায়ের ভূঁইয়া (মার্কা-ধানের শীষ) ২৮০৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন । জাতীয় পাটি মোহাম্মদ নোমান (মার্কা-নাঙ্গল) ৮২০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন , বাংলাদেশ মুসলিম লীগ সমর্থিত প্রার্থী ফয়েজ উল্ল্যাহ শিপন (মার্কা-হারিকেন) ১১৩৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মোহাম্মদ হেলাল উদ্দিন (মার্কা-চেয়ার) ১১০৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা) শাহজাহান পাটোওয়ারী ৩৩৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
You must be logged in to post a comment.