প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে উপমন্ত্রীর প্রথম নিজ নির্বাচনীয় এলাকায়,পেলেন গনসংর্বধনা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯, ৮:০৩ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

উপমন্ত্রীর দায়িত দেয়ায় কৃতজ্ঞতা জানান আ’লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জীবনের শেষ দিনেও মানুষের পাশে থাকার অঙ্গিকার করেন নিজ নির্বাচনী মোংলা-রামপাল অঞ্চলের জনগনের কাছে।

উপমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথম সফর করেন নিজ নির্বাচনী এলাকা মোংলায়। (১০ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনা সভায় নতুন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, মোংলা উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবদুস সালাস ও সাধারন সম্পাদক শেখ আবদুর রহমান,মোংলা প্রেসকাবের পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল,সাবেক সভাপতি এম এ মোতালেব,সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন হাওলাদার, ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন,পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান জসিম, এস এম কবির হোসেন ও সাধারন সম্পাদক শেখ আল মামুন,যুগ্ন সম্পাদক নুর আলম জিকু, উপজেলার ছয়টি ইউনিয়নের জনগনের পক্ষ থেকে চেয়ারম্যান বৃন্ধ,সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্ধ,শহর আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডের পক্ষ থেকে সভাপতি ও সম্পাদকগন এবং ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,মহিলালীগসহ দলের বিভিন্ন অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন,জলবায়ু পরিবর্তনের কারনে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে মোংলা,খুলনাসহ দেশের দক্ষিনাঞ্চল। তবে সরকারের দেয়া ফান্ড থেকেও এসব অঞ্চলের মানুষ বঞ্চিত হয়েছে। সকল টাকা ব্যায় করা হয়েছে ঢাকা চট্রগ্রামসহ দেশের কিছু নির্দিষ্ট এলাকায়। মন্ত্রী আরো বলেন, এবার শুধু মাত্র ক্ষতিগ্রস্থ এলাকায় ব্যায় করা হবে সকল অর্থ। দেশের মানুষের জন্য কাজ করতে মন্ত্রী সভায় স্থান দেয়ায় এ সময় হাবিবুন নাহার প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জানান নিজ নির্বাচনী এলাকা রামপাল-মোংলার মানুষদের, তাকে সংসদ সদস্য নির্বাচিত করায়।

এ সময় হাবিবুন নাহার বলেন,মন্ত্রী সভায় স্থান পাওয়ায় তিনি মোংলা বন্দর উন্নয়নে ভুমিকা রাখার সুযোগ পাবেন। তাই মোংলা বন্দরকে আধুনিক বন্দরে রুপান্তরিত করতে আর আমদানী –রপ্তানী বানিজ্য বৃদ্ধি করতে এরই মধ্যে খুলনা থেকে মোংলায় স্থানান্তর হচ্ছে কাস্টমস এর সকল কার্যক্রম। এর সাথে ব্যবসায়ীদের প্রয়োজনে সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করতে তিনি চেষ্টা করে যাবেন। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবদুস সালাম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ