প্রতীক বরাদ্দের পর আনন্দ মিছিল করেছে মোংলা আ’লীগ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:৪১ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

সোমবার (১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর মোংলায় বাগেরহাট-০৩ আসনে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংঘটনের নেতা-কর্মীরা।  সোমবার (১০ ডিসেম্বর)  দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির নির্বাচন পরিচালনা-পর্যবেক্ষণ কমিটির সদস্য মোতাহার হোসেনের প্রিন্সের নেতৃত্বে মোংলার মামার এলাকা থেকে বের হওয়া মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মোংলা শহরের চৌধুরীর মোড়ে অনুষ্ঠিত এক পথ সভা।

পথ সভায় বক্তৃতায় কালে সাবেক ছাত্র নেতা মোতাহার হোসেন প্রিন্স বিগত ১০ বছরে দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আগামীতেও উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে বর্তমান সাংসদ হাবিবুন নাহারকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। পাশাপাশি দলের সকল নেতা-কর্মী দের নৌকার পক্ষে কাজ করার আহব্বান জানান।

এসময় ওন্যনের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আ: রহমান, আওয়ামী নেতা কাজী গোলাম হোসেন বাবলু, সাখাওয়াত হোসেন মিলন, বেল্লাল হোসেন ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন রনি প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ