বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
প্রতিহিংসা বাদ দিন। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। আমাদের নেতাকর্মীদের বলতে চাই, ঐ স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করে প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়তে একযোগে কাজ করতে হবে। মা-বোনদের বলি ৩০ ডিসেম্বর সকালে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেবেন।
মেয়র আরো বলেন, আপনারা জানেন ঐ খালেদা জিয়া ক্ষমতায় থাকা কালে তার ছেলে তারেক জিয়া ও গিয়াস আল মামুন ১৭ হাজার কোটি টাকা বিদ্যুৎ সেক্টর হতে চুরি করেছিল। আজ তার অবস্থান জনগণ থেকে বহু দুরে। তারা আজ চোর হিসেবে বাংলার জনগণের কাছে পরিচিত। আজ যে সৌদিআরব থেকে ১০ হাজার কোটি টাকা দিয়েছিল এতিমদের ট্রাস্টের জন্য। কিন্তু সেই টাকার লোভ সামলাতে পারেনি খালেদা। আজ তার অবস্থা কোথায়?
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সেই মামলায় জেলে ১০ বছরের দন্ড দিয়েছে আদালত। এখানে সরকারের কোনো হাত নেই। সুতরাং এই যুদ্ধাপরাধীদের সাথে জোট বেধেছে বিএনপি।
কাজেই আগামী ৩০ ডিসেম্বরে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন মেয়র খালেক।
মেয়র আরো বলেন, বিগত জোট শাসনালে আমাকে এই এলাকায় আসতে দেয়া হয় নাই।
তারপরেও আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে রামপাল-মংলাসহ এই অঞ্চলের রাস্তা, ব্রীজ, কালভার্টসহ অনেক উন্নয়নমুখী কাজ করেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো-ভোটের দিন হাবিবুন নাহারকে নৌকা মার্কায় ভোট দিয়ে এই এলাকার অসমাপ্ত কাজকে সম্পূর্ণ সমাপ্ত করার সুযোগ দিন।
বুধবার ১২ডিসেম্বর’১৮ বিকালে মিঠাখালী ইউপি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় এ সব কথা বলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার খালেক।
ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতিশ হালদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রহিম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদ হাছান (মনি), ইউপি চেয়ারম্যান মোল্য মোঃ তারিকুল ইসলাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হোসেন হাওলাদার, ইমরান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত প্রমুখ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.