প্রতিবেশী এক মেয়ের সাথে কথা বলায় মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে খুন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ৪:৩০ অপরাহ্ন
বাগেরহাটে এক মেয়ের সাথে কথা বলার অপরাধে মাদরাসার এক ছাত্রকে কুপিয়ে খুন...

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

মোরেলগঞ্জে ইমন মোল্লা (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে প্রতিবেশীরা।

১৫ই ফেব্রুয়ারী’১৯ শুক্রবার রাতে মোরেলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের নূরানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ খুনের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

এই ঘটনায় মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতব্যক্তি ইমন মোরেলগঞ্জের চন্ডিপুর গ্রামের মৃত মামুন মোল্লার ছেলে ও চন্ডীপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল।

পরিবারের বরাত দিয়ে ওসি কেএম আজিজুল ইসলাম অন্যদৃষ্টিকে জানান, শুক্রবার রাত ১০টায় ইমন মোল্লা প্রতিবেশী এক মেয়ের সঙ্গে কথা বলছিলেন। এ ঘটনা দেখে তার প্রতিপক্ষরা ইমনের ওপর ক্ষুব্ধ হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে তারা ছুরি দিয়ে ইমনের বুকের বাঁ পাশে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

পরে স্থানীয়দের মাধমে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে ইমনের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, এ ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। শনিবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ