বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।
‘রাজনীতিতে পক্ষ-প্রতিপক্ষ থাকবে। জয়-পরাজয় থাকবে। আপনারা ভালোভাবে জানেন ধানের মধ্যে দুয়েকটা চিটা থাকে। আমি আমার দলীয় নেতাকর্মীদের বলছি, প্রতিপক্ষের কারো গায়ে কোনো প্রকার একটা টোকা যেন না লাগে। সকলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সংঘবদ্ধভাবে চলার আহ্বান জানাই। আপনারা জানেন এই আসনে (মংলা-রামপালে) তৃতীয়বারের মতো বেগম হাবিবুন নাহার বিপুল ভোটে বেসরকারিভাবে সংসদ নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ কোনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। বাংলাদেশ আওয়ামীলীগ শান্তির রাজনীতি করে। উন্নয়নের রাজনীতি করে। এটা আপনাদের মনে রাখতে হবে। সেই সাথে আমি সকলকে বলতে চাই।’
তিনি আরো বলেন, ‘সকলে মিলে কিভাবে এক সাথে এই উন্নয়নকে আরো ত্বরান্বিত করা যায়? সেই লক্ষে সকলে এক সাথে কাজ করতে হবে। যারা আমাদের বিপক্ষে ছিল-তাদের বোঝাতে হবে। আমি মনে করি, তারা তাদের ভুল বুঝতে পেরেছে। সেই সাথে আমরা বিপক্ষের লোকদের নিয়ে এক সঙ্গে এক হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে যেন কাজ করতে পারি।
বাগেরহাটের মংলা উপজেলা মিঠাখালী বাজারে গত সোমবার ৩১ ডিসেম্বর’১৮ সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রা শেষে এক পথসভায় এসব কথা বলেন মিঠাখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন হাওলাদার।
এই সময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.