প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করছে সরকার – সাংসদ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৮:৪৩ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)।।

‘বর্তমান শিক্ষাবান্ধব সরকার সারা বাংলাদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক উন্নয়নের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আধুনিকায়নের বিপ্লব ঘটিয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করছে সরকার। এছাড়াও মাল্টিমিডিয়া ক্লাস, ডিজিটাল হাজিরা, সৃজনশীল শিক্ষা পদ্ধতি ইত্যাদি বহুমুখী প্রদক্ষেপ গ্রহণ করে সরকার শিক্ষাক্ষেত্রে গতিশীলতা এনেছে।’

আজ সকাল ১১ ঘটিকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট অত্যাধুনিক নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, সম্প্রসারিত ২য় ও ৩য় তলার শুভ উদ্ভোধন এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায়   ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ সুহরাব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রাফিজ মিয়া, প্রদীপ কুমার রায়, কাজল জ্যোতি দত্ত। বিদ্যালয়ের শিক্ষক মোঃ আতিকুর রহমান খসরুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর মিঞা।

 উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ