এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি ॥
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যকন্যা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আপনারা কুষ্টিয়ায় যে উন্নয়ন পেয়েছেন তা মাত্র ৩০ভাগ উন্নয়ন হয়েছে, কুষ্টিয়ায় ১০০ ভাগ উন্নয়ন হলে একটা শহরে পরিণত হবে। যে যে দলেরই হোন দেশের স্বার্থে, দেশকে এগিয়ে নিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে ৩০শে ডিসেম্বর আসন্ন জাতীয় নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করুন। আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ চাই দেশের উন্নয়ন, প্রতিটি ভোটারের কাছে উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে।
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মঙ্গলবার ১১ ডিসেম্বর’১৮ বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণার বিশাল জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি উপরোক্ত এ কথা বলেন।
পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সফর উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ ছিল দরিদ্র দেশ। আজকে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগে ৫শ’ডলার ছিল মাথাপিছু আয় এখন ১৮শ’ ডলার ছাড়িয়ে গেছে এবং আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। এই যে সকল সেক্টরের উন্নয়ন করেছে এটাই একটা দক্ষ রাষ্ট্রনায়কের কাজ, বিএনপি আমলে তারা কতটা উন্নয়ন করেছে? বিএনপি একটা উন্নয়নও দেখাতে পারবে না।
বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া কোকো ও তারেক রহমানকে দিয়ে বিভিন্ন জায়গায় টেন্ডার, দুর্নীতিবাজ করে দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছিল। যারা দেশের উন্নয়ন করে না, জনগণের কথা না ভেবে অর্থ লুটপাট করে লন্ডনে বাড়ি গাড়ি করেছে। তারা দেশের ক্ষমতায় আসার স্বপ্ন দেখে কি করে? এমনকি এতিমের টাকা আত্মসাৎ করেছে। তার দায়ে বেগম জিয়া কারাগারে সাজা ভোগ করছে।
দন্ডিত পলাতক আসামী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যফ্রন্ট চলছে জানিয়ে হানিফ আরো বলেন, ‘তারেক লন্ডনে বসে নির্বাচন বানচাল করতে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা (আইএসআই)’র সাথে ষড়যন্ত্র করছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকাস্থ পাকিস্তানের দূতাবাসে গোপন বৈঠক করেছে। এটা তাদের নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্র। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে ক্ষমতায় আনতে চান? নাকি যারা দেশের উন্নয়নে কাজ করছে তাদের ক্ষমতায় দেখতে চান। আসুন সকলে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করি। আওয়ামীলীগ আর একবার ক্ষমতায় আসলে দেশের আরো উন্নয়ন হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, জেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক হাজ্বী সেলিনুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জিহাদুল ইসলাম, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস, জেলা আওয়ামীলীগ সদস্য মোমিজুর রহমান মোমিজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ, পাটিকাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন খান৷
এ সময় আরো উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সহসভাপতি মানজিয়ার রহমান চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু, সদর থানা আহ্বায়ক জাকির হোসেন, সদর উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক লাল্টু রহমান, শহর আহ্বায়ক নাইমুল ইসলাম শিপন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক সুরঞ্জন কুমার ঘোষ, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইজাবুল হক, সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান উজ্জল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হাসান আলী মেম্বর, আওয়ামীলীগ নেতা সৌদিপ্রবাসী আব্দুল মোমিন, জাহাঙ্গীর আলম ঠান্ডু খান, আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা জাফর উল্লাহ খান, বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন বুদু খান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক, নাসির উদ্দিন, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল বারী টুটুল, সাধারণ সম্পাদক মিলন চৌধুরী, মিরপুর উপজেলা কৃষকলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুসা, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল ইকবাল হেলাল, মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, আমবাড়ীয়া আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান বাবু মেম্বর, তরুণ সমাজসেবক সাইফুল ইসলাম, আহম্মদ আলীসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.