প্রতিটি গ্রাম উন্নয়নের ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে : বি এম ফরহাদ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯, ৮:৩৪ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।      

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন (চাতলপাড় দক্ষিণ, প্রস্তাবিত বড়নগর ইউনিয়ন) আওয়ামিলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়।

এতে প্রধান অতিথির বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়া – ১ (নাসিরনগর) আসনের মাননীয় এম.পি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বি এম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, চাতলপাড় ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি গ্রাম হবে শহর এই আলোকে উন্নয়নের জন্য মেঘা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রস্তাবিত বড়নগর ইউনিয়নকে শীঘ্রই বাস্তবে রুপদান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এছাড়াও ব্রিজ, কালভার্ট, রাস্তা ঘাট নির্মাণের দাবীগুলো সানন্দে গ্রহণ করে বলেন, ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প প্রক্রিয়াধীন, বাকী দাবী গুলোও শীঘ্রই পূরণ করা হবে।

চাতলপাড় ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে এ সময় নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, যুবলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান বাবু অঞ্জন কুমার দেব,  উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক লতিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অরুনজ্যোতি ভট্টাচার্য, সাবেক ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব ফারুকুজ্জামান ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান ছোঁয়াব আহমেদ হৃতুল, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বশির আল হেলাল, আওয়ামিলীগ নেতা আব্দুস সালাম বেণু, আওয়ামিলীগ নেতা জহিরুল ইসলাম জহির, আওয়ামিলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ টিটু, যুবলীগ নেতা লিটন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ