নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনে বিএনপি ও ২০ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী, নওগাঁ জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান তাদের নির্বাচনে বাঁধা দেয়ায় নিয়ামতপুর থানার সামনে ১৫ মিনিট অবস্থান কর্মসূচি পালন করে।
এতে পুলিশ ঘটনাস্থল হতে ৪ জনকে এবং এর আগে উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদীঘি হতে ২ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো মোঃ রফিকুল ইসলাম (৪২), পিতা মৃত- মানিকুল্লাহ প্রাং, গ্রাম ভাবিচা ঝলঝলিয়াপাড়া, মোঃ জালাল উদ্দিন প্রাং, পিতা মৃত হযরত আলী, গ্রাম ভাবিচা পূর্বপাড়া, শামসুল আলম পচা (২৭), পিতা শের মোহাম্মাদ মন্ডল, গ্রাম তিলিহারী, মোঃ রিয়াদ হোসাইন বিদ্যুৎ (২৩), পিতা মোঃ আব্দুস সালাম মন্ডল, গ্রাম চকসিতা, মোঃ জিয়াউল হক জিয়া (৩৩), মোঃ শফিকুল ইসলাম (৪২) উভয়ের পিতা মোঃ একরামূল হক, গ্রাম নিমদীঘি।
এ বিষয়ে বিএনপির মনোনীতপ্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা স্বাধীনভাবে প্রচার প্রচারণা চালাতে পারছি না। আমাদের পোস্টার লাগানো, মাইকিং করাতে বাঁধা দেয়া হচ্ছে। শুধু তাই নয় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। ভয়ভীতি দেখানো হচ্ছে যাতে আমরা নির্বাচনী প্রচার চালাতে না পারি। সেজন্যই নিরূপায় হয়ে সকাল সাড়ে ১১টায় নিয়ামতপুর থানার সামনে ১৫ মিনিট অবস্থান কর্মসূচি পালন করি। সেখানেও শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়েছে। তাহলে আমরা যাবো কোথায়? আপনারা সাধারণ জনগণ বিচার করবেন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকে নাশকতা সৃষ্টি করতে পারে বলে তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.