পৌর শাখার কমিটি গঠনকল্পে সরিষাবাড়ীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৮:৫১ অপরাহ্ন
পৌর শাখার কমিটি গঠনকল্পে সরিষাবাড়ীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা। ছবি: এম এ মান্নান

জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার সকালে শিমলা বাজারের উপজেলা জাতীয় পার্টি অফিসে পৌর কমিটি গঠন উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মস্তফা আল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জামালপুর জেলা জাতীয় পাটি সদস্য সচিব জাকির হোসেন খান, যুব সংহতি সভপাতি আনিসুর রহমান মানিক, সাধরনর সম্পাদক কাজী খোকনসহ জেলা ও উপজেলার বিভিন নেতৃবৃন্দ।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুল্লাহকে আহব্বায়ক ও সাব্বির আর সেলিমকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ঠ্য সরিষাবাড়ী পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ