পোরশায় সীধকেটে দুটি মোটরসাইকেল চুরি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৪৪ পূর্বাহ্ন
প্রতীকী ছবি।

এনামুল হক, পোরশা, নওগাঁ।।

নওগাঁর পোরশা উপজেলার পাহাড়িয়াপুকুর থেকে দুইটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। মঙ্গলবার দিবাগত রাতে পাহাড়িয়াপুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাহাড়িয়াপুকুর গ্রামের খাজা আহম্মেদের ছেলে আনোয়ার হোসেন মিল্টনের বাড়ির দরজার নিছে সীধকেটে চোরেরা বাড়িতে প্রবেশ করে তার নিজের একটি ও তার চাচাতো ভাই হেলাল মোল্লার একটি করে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

বাজাজ ডিস্কভার-১২৫ লাল/কাল রঙ্গের মোটরসাইকেল দুটির নং নওগাঁ-২-১৪-৩৬৬৮ ও নওগাঁ-হ-১৩-৬৩৬১। থানার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে থানায় অভিযোগ হয়েছে এবং মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ