এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর পোরশায় বিষধর সাপের কামড়ে রুবেল (৩২) নামের এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রুবেল ঢাকা মানিকগঞ্জ এলাকার ছেলে।জানা গেছে, রুবেল প্রায় ০৪ বছর ধরে ঢাকা মানিকগঞ্জ থেকে পোরশায় এসে আমের ব্যবসা করছিলেন। পোরশায় ১০বিঘার একটি বড় আম বাগান ১০বছরের জন্য লিজ নেওয়া রয়েছে।
তিনি প্রতি বছর আমের মৌসুমে পোরশায় এসে থাকতেন। প্রতি বছরের ন্যায় এ বছরও তিনি পোরশার সারাইগাছী বাজার সংলগ্ন বুলবুলের চাতালে থাকছিলেন
গত শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় তাকে একটি বিষধর সাপে কামড় দেয়। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় ওঝা দিয়ে ঝাড়-ফুক করানো হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।এবং মরদেহ তার এলাকা মানিকগঞ্জে পাঠানো হয়।
You must be logged in to post a comment.