পোরশায় সরু রাস্তায় বাড়ছে সড়ক দুর্ঘটনা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮, ৯:০৪ অপরাহ্ন

এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।

আজ ১২ জুলাই ২০১৮ দুপুর ১.৩০মিনিটে ঢাকার উদ্দেশ্যে পোরশার মিনা বাজার থেকে আম বোঝাই ট্রাক পোরশা -নওগাঁ রোডে,সুতরইল ও সরাইগাছীর মাঝে ব্র্যাক অফিসের সামনে দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান,আম বোজাই ট্রাকটি পোরশা থেকে নওগাঁর রাস্তায় যাওয়ার সময় বিপরিতদিক থেকে অাসা কয়েকটা অটো চার্জার(নসিমন)কে সাইড দিতে গিয়ে ট্রাকের চাকা রাস্তা থেকে কাচা মাটিতে নামাতে হয় এবং ওখানে গর্ত থাকায় ভর্তি ট্রাকটি পাশের ক্ষেতে উল্টে যায়।তিনি অারো বলেন রাস্তাটি এতোই সরু যে ট্রাকের চাকা মাটিতে না নামালে ট্রাকটি পার হতে পরছিলোনা।ঢাকা মেট্র-ট ২০-১৯২২ ট্রাকটি পোরশার নিতপুরের শরিফুল মাষ্টারের।তিনি বলেন,পোরশা থেকে নওগাঁর রাস্তাটি”সিংগেল রোড” হওয়ার কারনে বর্ষা মৌসুমে বিপরিতদিক থেকে অাসা যানবাহনকে সাইড দিতে গিয়ে প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে,যা যানবাহন মালিকদের জন্য বড় ধরনের ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে।পোরশা বাজার অাম সমিতির সদস্য ও ক্ষতিগ্রস্ত আম ব্যাবসায়ী আশরাফুল ইসলাম বলেন,এই ট্রাকে অামাদের ৫৫০ক্যারেট অাম ছিলো,যার মুল্য প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা।শুধু পোরশা – নওগাঁ রাস্তাটি সিংগেল হওয়ার কারনে অামরা বিভিন্ন ধরনের ব্যাবসিকরা প্রায় ক্ষতির সম্মুখীন হচ্ছি।এবং রাস্তাটি সরু হওয়ার কারনে দুর্ঘটনার ভয়ে ট্রাক মালিকরা বাড়তী ভাড়া না দিলে যেতে রাজি হয়না।

দুর্ঘটনায় চালকের সহকারী(হেলপার) সামান্য অাহত ছাড়া তেমন কেউ অাহত হয়নি।তাকে স্থানীয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পোরশা ট্রাক সমিতির সদস্য অাতাউর রহমান জানান,নওগাঁ থেকে ক্রেন অাসার পরে গাড়িটি উঠানো হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ