পোরশায় ব্যাক্তি উদ্যেগে তালবীজ বপনের উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১ অক্টোবর, ২০১৮, ১:৫৫ অপরাহ্ন

এনামুল হক, পোরশা, নওগাঁ।।  

প্রধানমন্ত্রী ঘোষিত বজ্রপাত প্রতিরোধে তালবীজ লাগানোর অংশ হিসাবে নওগাঁর পোরশায় ব্যাক্তি উদ্যেগে মেদার মোড় থেকে কাজিপাড়া পর্যন্ত রাস্তার দু’পাশে ১০হাজার তালবীজ বপনের উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক গৌতম কুমার সাহার উদ্যেগে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় তালবীজ বপনের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম।

এসময় মশিদপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত শাহ্, পোরশা সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোদাচ্ছের রহমান, উপ-সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ