পোরশায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এনামুল হক, নিজস্ব প্রতিবেদক,(নওগাঁ) পোরশা।
রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৯:৪৪ অপরাহ্ন

 

নওগাঁর পোরশায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম কাজি সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ