এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।।
নওগাঁর পোরশায় পাথর বহনকারী ট্রাকের চাপায় গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর শাহ্ (৫৫) নিহত হয়েছে। রবিবার (২৩ ডিসেম্বর ২০১৮) সকাল ৯টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া বাজারে এ দূর্ঘ্যটনা ঘটে। গফুর উপজেলার পোরশা গ্রামের মোজাম শাহ্ এর ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, গফুর নিজ প্রতিষ্ঠান থেকে বের হয়ে স্কুল সংলগ্ন গাঙ্গুরিয়া বাজারে চা খেতে যাচ্ছিল।

এসময় সাপাহার থেকে আসা একটি পাথর বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৭৯৩২) পেছনে থেকে তাকে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে গিয়ে পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে চুরুত হাল রিপোর্ট তৈরী করেছি এবং ঘটনা স্থল থেকে ট্রাক চালকের সহকারী চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরের আনারুলের ছেলে ইউছুপ আলী(১৮) কে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে।
You must be logged in to post a comment.