নওগাঁর পোরশায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে এ বিশেষ দিনটি উদযাপন করে উপজেলা প্রশাসন এর কর্মকর্তাগন ।
এর আগে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধূরী, উপজেলা নিবাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনূস আলী, নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম চৌধূরী, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, কৃষি অফিসার মাহফুজ আলম, মহিলা বিষয়ক অফিসার সুলতান মাহমুদ প্রমুখ।
এসময় বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
একই সাথে দিনটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে পালন করা হয়।#