২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ব মানবতার বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়। পোরশার নিতপুর দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন।
বঙ্গকন্যা শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে প্রায় ৯০০০ জন মানুষকে কোভিড-১৯ এর গণ টিকা প্রদান করা হয়।
জন্মদিন উপলক্ষে দলীয় অফিসে কেক কেটে “শুভ জন্মদিন” পালন করে দোয়া মাহফিলের অনুষ্ঠান আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ পোরশা উপজেলা শাখা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধরী,পোরশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা পরিষদের সুযোগ প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোফাজ্জল হোসেন মোল্লা, সভাপতি নিতপুর ইউনিয়ন আ’লীগ আলহাজ্ব এনামুল হক, পোরশা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও নিতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগের সহ-সভাপতি জোবায়ের সহ আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
You must be logged in to post a comment.