এনামুল হক, পোরশা, নওগাঁ।।
নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া কেজি স্কুল মাঠে এলাকার সকল স্তরের ব্যাক্তির উপস্থিতিতে তিন দিন ধরে মহান অাল্লাহর দরবারে পানির জন্য দোয়া প্রার্থনা করেছেন।গত পহেলা অক্টোবর সোমবারে দোয়া শুরু হয়ে অাজ ৩ই অক্টোবর বুধবারে অাখেরী মোনাজাতেরর মাধ্যমে অনানুষ্ঠানিক দোয়ার সমাপ্ত হয়।দোয়া পরিচালনা করেন অত্র এলাকার খ্যাতনামা সমনগর মাদ্রাসার মহাপরিচালক অালহাজ্ব হাফেজ মাওলানা মোঃ অাব্দুল কুদ্দুস। দোয়ায় এলাকার সর্বস্থরের জনগনের উপস্থিতি নিশ্চিতকরণের জন্য মাইকের মাধ্যমে ব্যাপক প্রচার -প্রচারনা করা হয়েছিলো এবং দোয়া মাহফিলের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন অত্র উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব মোঃ অানোয়ারুল ইসলাম।

আকাশের পানি নির্ভর বরেন্দ্র অঞ্চল পোরশা ও সাপাহার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, বেশির ভাগ আমন ধানের ক্ষেত গুলো পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। কৃষকরা পানির জন্য আকাশের দিকে চেয়ে রয়েছেন। আকাশের বৃষ্টি না হলে এ দুই উপজেলার ধান কখনই পাওয়া সম্ভব নয়। আর সময়মত বৃষ্টি না হলে আমনের লক্ষমাত্রার তুলনায় অনেক কম উৎপাদন হবে বলে জানান স্থানীয় কৃষক ও উপজেলা কৃষি অফিস।
পোরশা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর পোরশা উপজেলার ৬ইউনিয়নে ১৩হাজার ২শত ৯৫হেক্টর আবাদী জমিতে আমন চাষাবাদের লক্ষমাত্রা থাকলেও, লক্ষমাত্রা ছাড়িয়ে সর্বমোট ১৬হাজার ৬শত ৫০হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছে। আর উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ৪.১৭টন। সাপাহার উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর সাপাহারে ১৬হাজার ১শত ৫০হেক্টর জমিতে আমনের চাষাবাদ করা হয়েছে।
পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম ও সাপাহার উপজেলা কৃষি ও উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আতাউর রহমান সেলিম জানান, লক্ষমাত্রা ছাড়িয়ে এবছর আমন রোপন করা হয়েছে। সম্প্রতি পানির অভাবে অনেক জমির ধান বাঁচানো কৃষকের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। সময়মত পানি না হলে বা অল্প কিছু দিনের মধ্যে আকাশের বৃষ্টি না হলে আমনের উৎপাদন লক্ষমাত্রা অনেক কমে যাবে বলে মনে করছেন তারা।
You must be logged in to post a comment.