পেড়িখালী পি.ইউ. মডেল স্কুলের সেরা সাফল্য, ট্যালেন্টপুলে-৬ সাধারন-৩ বৃত্তি

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯, ৭:১৭ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥

রামপালের পেড়িখালী পি,ইউ, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৬ ও ৩ জন সাধারণ কোঠায় বৃত্তি পেয়েছে।

প্রতিবছরের ন্যায় এবারও সেরা সাফল্য ধরে রেখেছে ঐতিহ্যবাহী ওই প্রতিষ্ঠানটি।

জানা গেছে ২০১৮ তে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন জিপিএ-৫ পাওয়া ৯ জনই তাদের সেরা সাফল্য ধরে রেখেছে।

এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল আজম দারা জানান, শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও সকলের সহযোগিতায় বরাবরের মত এবারও সেরা সাফল্য ধরে রেখেছে, এ জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ