পেড়িখালী দাখিল মাদ্রাসা ঝড়ে বিদ্ধস্ত, ৪ লক্ষাধিক টাকার সম্পদ ধ্বংস

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৩ মার্চ, ২০১৯, ৯:০৭ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥

রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের একমাত্র দাখিল মাদ্রাসা পেড়িখালী দাখিল মাদ্রাসাটি ঘুর্ণিঝড়ে ভেঙ্গে পড়েছে।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যার 0৭:২০ মিনিটে এ ঝড়ে মাদ্রাসার ৮ কক্ষ বিশিষ্ট্য লম্বা ঘরটির সম্পূর্ণভাবে উপড়ে পড়ে এবং কিছুটা দুরে ছিটকে পড়ে। এ ঘরটিতে ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত প্রায় ৪৫০ জন শিক্ষার্থী পাঠদান করানো হয়। উপজেলার মধ্যে অন্যতম এ মাদ্রাসাটির সকল পাবলিক পরীক্ষার ফলাফল শতভাগ পাশ সহ মেধাতালিকায়ও মাদ্রাসাটি প্রতিবছর অবস্থান সুদৃঢ়।

মাদ্রাসাটির সুপার মাওঃ মোঃ বোরহান উদ্দিন জনান, আল্লাহর অশেষ মেহেরবানিতে সন্ধ্যা পর ঝড়টি হওয়ায় কোন প্রকার প্রানহানির ঘটনা ঘটে নাই তবে মাদ্রাসাটির ২টি টিনের ঘর অফিসসহ ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদানের জন্য ব্যবহারিত হত। আজ তার একটি ঘর সম্পূর্ণভাবে বিদ্ধস্ত হয়েছে।

আমাদের কোন পাকা বা সেমি পাকা দালান না থাকায় অফিস, আইসিটি যন্ত্রপানি সহ মাদ্রাসার মূল্যবান কাগজপত্রাদি ঝুকির মাধ্যে থাকে। আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা বান্ধব সরকার অতিদ্রুত ভবন নির্মান সহ বিদ্ধস্ত ঘরটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আর্থিক সহযোগিতা করবেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বলেন, মাদ্রাসাটি বিদ্ধস্ত হওয়ার সংবাদ পেয়েছি এবং অতিসত্তর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। আজ সকালে  মাদ্রাসার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম এবং পরিচলনা পর্ষদের সদস্যবৃন্দ পরিদর্শন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ