পেকুয়ায় স্কুল থেকে ৩০০ বস্তা ত্রাণের চাল উদ্ধার, চেয়ারম্যান বরখাস্ত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৯:৫৯ অপরাহ্ন

আবদুল মান্নান, কক্সবাজার।।

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর বিরূদ্ধে ত্রাণের চাল আত্মসাতের জন্য  মামলা  ও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।স্থানীয় সরকার মন্ত্ৰালয় ২৯/৪/২০২০ তারিখের এক প্ৰজ্ঞাপনে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

স্থায়ী বরখাস্ত করার জন্য ১০ দিনের কারণ দৰ্শানোর নোটিশ প্ৰদান করা হয়।

গত ২৬ এপ্ৰিল রাত দুইটার দিকে পেকুয়া থানা ভারপ্ৰাপ্ত কৰ্মকৰ্তা(ওসি) কামরুল আযমের নেতৃত্বে এক অভিযানে  বারবাকিয়া হোসনে আরা বালিকা বিদ্যালয়ের শ্ৰেণী কক্ষ থেকে ৩০০ বস্তা ত্ৰানের চাল উদ্ধার করা হয়।

২৭ এপ্ৰিল অতিরিক্ত জেলা প্ৰশাসক কক্সবাজার আশরাফুল আফসার  পেকুয়ায় অবস্থান করে ত্ৰান উদ্ধারের বিষয়ে তদন্ত করেন।  তদন্ত শেষে ২৮ এপ্ৰিল উপজেলা প্ৰকল্প বাস্তবায়ন কৰ্মকৰ্তা আমিনুল ইসলাম  রাতের দিকে বিশেষ ক্ষমতা আইনে টইটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে একমাত্ৰ আসামী করে পেকুয়া থানায় মামলা করেন। মামলা নং- ৪/২০ পেকুয়া।

মামলার বাদী পিআইও আমিনুল ইসলাম বলেন, হত দরিদ্ৰদের মাঝে বিতরণের জন্য চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী প্ৰকল্পের ১৫ টন চাল চকরিয়া খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন। গত ৬ এপ্ৰিল চাল উত্তোলন করলেও তিনি কোন মাষ্টার রোল জমা দিতে পারেননি।

কক্সবাজার জেলা প্ৰশাসক কাৰ্যালয়ের দুৰ্যোগ ও ত্ৰাণ শাখা থেকে  ২৯ /৭/২০১৯ ইং তারিখে  মানবিক সহায়তা হিসেবে ৪০ মেট্ৰিক টন চাল পেকুয়া উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয়। তন্মধ্যে ২৫ টন চাল অসহায়দের মাঝে বিতরণ করা হয়। চলমান করোনা ভাইরাস সংক্ৰমনের সময় গরিব ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণের জন্য উপজেলা নিৰ্বাহী অফিসার সাইকা সাহাদত টইটং ইউনিয়নের জন্য ১৫ টন চাল বরাদ্দ দেন।

গত ৬ এপ্ৰিল চকরিয়া খাদ্য গুদাম থেকে জাহেদুল ইসলাম চৌধুৰী উত্তোলন করে বিলি না করে ভিন্ন ইউনিয়ন বারবাকিয়া হোসন আরা বালিকা বিদ্যালয়ের শ্ৰেণী কক্ষে আত্মসাতের জন্য গোপনে জমা রাখেন। বিষয়টি প্ৰকাশ পাওয়ার পর থানা ভারপ্ৰাপ্ত  কৰ্মকৰ্তা কামরুল আযম গভীর রাতে অভিযান চালিয়ে স্কুলের শ্ৰেণী কক্ষ থেকে উদ্ধার করেন।  টইটং ইউনিয়ন আওয়ামীলীগ সেক্ৰেটারী ও চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বৰ্তমানে পলাতক রয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ