পেকুয়ায় মারামারির মামলায় চেয়ারম্যান জেলে

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯, ৪:৫৭ অপরাহ্ন

আবদুল মান্নান: কক্সবাজার ।।

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুলকে  মারামারি ও লুটপাটের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। পেকুয়া থানায় দায়েরকৃত একটি জি আর মামলায় বুধবার( ২৪ অক্টোবর)আদালতে তার ভাই রিয়াজ উদ্দিন সহ আত্মসমর্পণ করেন।

চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত উক্ত  মামলায় তাদের  জামিন মঞ্জুর না তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তিনি সম্প্রতি ঘোষিত পেকুয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির একজন সদস্য। মামলার বাদী তাদের আপন ভাই।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯জুলাই রাজাখালী ইউনিয়নের আমিলা পাড়া এলাকার নুরুল হক সিকদারের ছেলে নজরুল ইসলাম বাবুল ও তার ভাই রিয়াজ উদ্দীনসহ ৬জনের বিরুদ্ধে মারধর ও লুঠপাটের অভিযোগে পেকুয়া থানায় তার অপর ভাই জহিরুল ইসলাম জি আর মামলা দায়ের করে।

এ মামলায় তারা হাইকোর্ট থেকে আগাম জামিন নেয়। আগাম  জামিনের মেয়াদ শেষ হলে তারা আইন অনুযায়ী চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। শুনানী শেষে ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

বাদী জহিরুল ইসলাম বলেন, আমার বড় ভাই নজরুল ইসলাম ও ছোট ভাই রিয়াজ উদ্দীন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে  দীর্ঘদিন ধরে আমার পৈত্রিক সম্পত্তি জবরদখল করে আত্মসাতের অপচেষ্টা চালাচ্ছিল। সুযোগে তারা আমাকে হত্যার চেষ্টাও চালায়। তারা আমার উৎপাদিত লবণ ও দোকানের মালামাল লুঠ করে।

এ ঘটনায় আমি বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করি। উচ্চ আদালতের আগাম জামিন শেষে তারা আদালতে হাজির হয়ে  জামিন নিতে গেলে তাদের কারাগারে প্রেরণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ