পেকুয়ায় ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮, ৮:২৯ পূর্বাহ্ন

আব্দুল মান্নান, কক্সবাজার।।

কক্সবাজারের পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জুকে গ্রেফতার করে। তিনি  উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও রাজাখালী বহুমুখী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক।

রবিবার (২ডিসেম্বর) দুপুর বারোটার দিকে তার বাড়ি সংলগ্ন বারবাকিয়া এলাকা থেকে  পেকুয়া থানা পুলিশ তাকে আটক করে। তার সাথে অপর দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ জনাব জাকের হোসেন ভূঁইয়া।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মুহাম্মদ মতিউল ইসলাম জানান, মন্জুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা না থাকলেও নির্বাচনকে সামনে রেখে এলাকায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এদিকে বিকাল ৫টার দিকে চকরিয়া-পেকুয়া আসনের  বিএনপি প্রার্থী এড:হাসিনা আহমদ তাকে দেখতে থানার যান।সেখানে তিনি প্রায় আধঘন্টা অবস্থান করে চলে আসেন।তার পারিবারিক সূত্রে জানা যায়; এলাকার কিছু স্বার্থন্নেষী মহল তার রাজনৈতিক অবস্থানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে আটক করান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ