আব্দুল মান্নান, কক্সবাজার।।
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, নিরীহ মানুষের কাছ থেকে স্টাম্প নেন তারা ভাল হয়ে যান: সাংসদ জাফর।
কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী জাফর আলমকে পেকুয়া উপজেলায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত এই সাংসদ বলেন; আপনারা নৌকার আস্থা রেখেছেন। আমি নৌকা প্রতীকের প্রার্থী। তাই আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখবো।
তিনি বলেন; সর্বপ্রথম পেকুয়া ও চকরিয়ার বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিতের উদ্যোগ গ্রহন করা হবে। পেকুয়ায় বঙ্গমাতার নামেএকটি সরকারি কলেজ ও আগামী ৩০ জুনের মধ্যে সোনালি ব্যাংক স্থাপন করা হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
তিনি হুঁশিয়ার উচ্চারণ করে আরও বলেন; আমি সুন্দর চকরিয়া ও পেকুয়া গড়তে চাই। এই চকরিয়া- পেকুয়ায় অনেকেই দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাছের প্রজেক্ট দখল করেন। নিরীহ মানুষের কাছ থেকে স্ট্যাম্প নেন। এরকম যাঁরা আছেন ভালো হয়ে যান। নয়তো জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। সারা দেশ এখন আমাদের। সুতরাং কারো জায়গা দখল করা আমাদের কাজ নয়। তা করলে বারদাশত করা হবেনা।
তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বরের ইলেকশনের দিন রাজাখালীতে ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়। সে মামলায় অনেকে হাসিনা আহমদকে আসামী করতে বললেও আমি তা করতে দিইনি। মৃতের পরিবারকে আমার পক্ষ থেকে ৫ লাখ টাকা দান করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারকে আরও দশ লক্ষ টাকা দান করবেন বলে আমাকে কথা দিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার রাজনীতি করি।
মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদরের গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জনাব জাফর আলম এমপি।
পেকুয়া উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এ সংবর্ধনা সভায় উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধূরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাফর আলম বিএনপির প্রার্থী ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর সহধর্মিনী হাসিনা আহমদকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৫৯,২৯০(দুই লাখ উনষাট হাজার দুই শত নব্বই) এবং বিএনপি প্রার্থী হাসিনা আহমদ ৫৪,৬৯৮( চুয়ান্ন হাজার ছয়শত আটান্নব্বই)। স্বাধীনতা পরবর্তী সর্বপ্রথম এবার আওয়ামী লীগ এই আসনটি পুনরুদ্ধার করে
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য জাফর আলমকে পেকুয়ার আওয়ামীলীগ নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানরা ফুল, ক্রেস্ট প্রদান করেন।
You must be logged in to post a comment.