পেকুয়ার শীর্ষ দুই ডাকাত ৭ অস্ত্র ও ৩৮ গুলিসহ আটক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯, ৩:৫৫ অপরাহ্ন

আবদুল মান্নান, স্টাফ রিপোর্টার ।।

কক্সবাজারের পেকুয়ার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ আনছার ও মোঃ কাছিম ৭ অস্ত্র ও ৩৮ রাউন্ড গুলি সহ  গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজাখালী ইউনিয়নের সুন্দরী পাড়ার সাবের আহমদ ব্রীজ সংলগ্ন টংঘর থেকে এ দুই শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করে র্যাব-৭ চট্টগ্রাম এর পতেঙ্গা ক্যাম্পের একটি দল।

আটক মোঃ আনছার(৪০)স্থানীয় রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকার আহমদ ছফার  ও মোঃ কাছিম (৩৮) একই এলাকার মৃত বজল আহমদের পুত্র।বুধবার র‌্যাবের পতেঙ্গা ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার ভৌমিক পেকুয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত আনছার ও কাছিম কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

উক্ত মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোঃ আনছার ও মোঃ কাছিম দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা , এলাকায় চাঁদাবাজি ,  দখলবাজি , অবৈধভাবে চিংড়ি ঘের দখল ও মৎস্য প্রজেক্টে ডাকাতি করে আসছিলেন। তারা উভয়ের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ২০টির মত ফৌজদারি মামলা রয়েছে।

র‌্যাব-৭ এর দলটি স্থানীয় সূত্রে জানতে পারে যে , ডাকাত সদস্য আনছার ও কাছিম রাজাখালীর সুন্দরী পাড়া সাবের আহমদ ব্রীজ সংলগ্ন টংঘরে অবস্থান করে সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করার পরিকল্পনা করছে।  চট্টগ্রাম পতেঙ্গা শাখার একটি দল উক্ত  টংঘরে অভিযান চালিয়ে ২টি বন্দুকসহ তাদের গ্রেপ্তার করে।
আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করে টংঘর থেকে আরো ৪টি এলজি ,  ১টি এয়ারগান ও ৩৮টি গুলি উদ্ধার করে।
পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, গ্রেপ্তার মোঃ আনছার ও মোঃ কাছিমকে বুধবার চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ