পেকুয়ার উপজেলা নিৰ্বাহী সাঈকা সাহাদাতের প্ৰত্যাহার আদেশ স্থগিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ মে, ২০২০, ২:৪৩ অপরাহ্ন

আবদুল মান্নান, কক্সবাজার।।

সম্প্ৰতি পেকুয়া উপজেলার বারবাকিয়া হোসনে আরা বালিকা বিদ্যালয় থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ এপ্ৰিল গভীররাত  ১৫ টন ত্ৰানের চাল উদ্ধার করে।

এই চাল কেলেংকারির ঘটনায় জেলা প্ৰশাসনের তদন্তের মাধ্যমে উপজেলার টৈইটং ইউনিয়ন আওয়ামী লীগ সেক্ৰেটারি ও চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে দোষী সাব্যস্ত করে প্ৰতিবেদন প্ৰদান করে।

উক্ত প্ৰতিবেদনের আলোকে চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে উপজেলা প্ৰকল্প বাস্তবায়ন কৰ্মকৰ্তা বাদী হয়ে ২৮ এপ্ৰিল  বিশেষ ক্ষমতা আইনে  জি আর মালা দায়ের করে। পেকুয়া থানার ৪/২০ মামলা ও প্ৰতিবেদনের আলোকে ২৯ এপ্ৰিল স্থানীয় মন্ত্ৰণালয় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিস্কার করে।

উক্ত চাল কেলেংকারীর সাথে উপজেলা নিৰ্বাহী অফিসার সাঈকা সাহাদাতের সম্পৃক্ততা ও চেয়ারম্যানকে বলির পাঁঠা বানানো এবং ইউএনও এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সাংবাদিক সমাজ বিস্তর লেখালেখি করে। এরই পরিপ্ৰেক্ষিতে ৩০ এপ্ৰিল চট্টগ্ৰাম বিভাগীয় কমিশনার  কাৰ্যালয় থেকে এক আদেশে সাইকা সাহাদাতকে ৩ মে এর মধ্যে প্ৰত্যাহার এবং ৩ মে তারিখের মধ্যে নতুন ইউএনও হিসেবে নাজমা ছিদ্দিকা বেগমকে পেকুয়ায় যোগদানের আদেশ জারি করে।

তবে তার প্ৰত্যাহার আদেশের ২৪ ঘন্টার মধ্যে ১ মে শুক্ৰবার চট্টগ্ৰাম বিভাগীয় কমিশনার এর কাৰ্যালয় থেকে  আরেক আদেশে তার প্ৰত্যাহার আদেশ স্থগিত করে। পেকুয়ায় নিয়োগ কৃত নিৰ্বাহী অফিসারকে নাজমা ছিদ্দিকা বেগম কে তার আগের কৰ্মস্থল বি:বাড়িয়া উপজেলায় পুন:বহাল করে।

এদিকে উপজেলা নিৰ্বাহী  অফিসার সাঈকা সাহাদাত পূৰ্ব পশ্চিম বাংলাদেশ পত্ৰিকার সাথে এক ফোনালাপে আত্মপক্ষ সমৰ্থন করে সাক্ষাতকার দেন। তিনি বলেন, আমি ইউনো হিসেবে মাত্ৰ ১৫ টন চাল আত্মসাৎ করতে যাব কেন? আমি অনিয়ম করতে চাইলে শত শত টন ও বিভিন্ন খাত রয়েছে !স্থানীয় আওয়ামীলীগ ও সাংবাদিকরা বরখাস্ত কৃত চেয়ারম্যান এর ইন্ধনে আমাকে টাৰ্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্ৰচার চালাচ্ছে।অথচ আমার রিপোৰ্টের ভিত্তিতে ঐ চেয়ারম্যানকে বহিস্কার করে মন্ত্ৰণালয়।

উল্লেখ্য যে, চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ৩০ এপ্ৰিল দলীয় পদ থেকে সাময়িক বহিস্কার করে।তার কারণে এই মহামারিতে আওয়ামী লীগের ভাবমূৰ্তি ক্ষুন্ন হয়েছে বলে বিবৃতি প্ৰদান করে। তবে স্থানীয় আওয়ামী লীগে একটি অংশে এ বহিস্কারাদেশ নিয়ে মিশ্ৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ