আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।
শরীয়তপুর ডামুড্যায় পূর্ব শত্রুতার জের ধরে সিড্যা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী আলাউদ্দিন আমিন এর বাড়ী ঘর ভাংচুর ও স্ত্রীকে কুপিয়ে জখম করেছে ভেদরগঞ্জ উপজেলা মহিষার ইউনিয়ন কাইচকুড়ি গ্রামের ইউ.পি সদস্য আবুল বাশার ঢালী ও তার সন্ত্রাসী বাহিনী।
সরো জমিন ঘুরে স্থানীয় ব্যাক্তি বর্গ ও ইউ.পি চেয়ারম্যান এর পরিবার সূত্রে জানা যায়, গত ২৭শে এপ্রিল সোমবার সকাল ৮টার দিকে মহিষার ইউনিয়নের ইউ.পি সদস্য আবুল বাশার ঢালীর বড় ভাই গিয়াস উদ্দিন ঢালী মাস্ক বিহীন আমিন বাজারে কলা বিক্রি করতে আসলে, ইউ.পি চেয়ারম্যান আলাউদ্দিন আমিনের বড় ছেলে রাব্বি আমিন তাকে মাস্ক ব্যবহার করে বাজারে প্রবেশ করতে বললে এক পর্যায় কথা কাটাকাটি ও মৌখিক ঝগড়ার সৃষ্টি হয়। বাজার কর্তৃপক্ষ স্থানীয় মুরুব্বিগণ ঘটনা স্থানে বিষয়টি আপোশ মীমাংসা করে দেন।
এই ঘটনার জের ধরে রাত ৮টার দিকে ইউ.পি সদস্য আবুল বাশার ঢালী ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্র নিয়ে চেয়ারম্যান আলাউদ্দিন আমিনের বাড়ীতে ঢুকে, রাব্বি আমিনের উপর অতর্কিত হামলা করে রাব্বি আমিনের মা মমতাজ বেগম ছেলেকে বাচাঁনোর চেষ্টা করলে, রাব্বি আমিনের মা মমতাজ বেগমকে কুপিয়ে জখম করে। চেয়ারম্যান আলাউদ্দিন আমিন বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে ডামুড্যা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি মোবাইল ফোনে অবগত করলে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে এবং থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সাথে মুঠো ফোনে আলাপ কালে তিনি বলেন সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আমিনের বাড়ী ঘর ভাংচুড়ের সংবাদ পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করব। অভিযুক্ত ইউ.পি সদস্য আবুল বাশার ঢালী ও তার বড় ভাই গিয়াস উদ্দিন ঢালীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের কোনে সাক্ষাৎ মিলেনি।
You must be logged in to post a comment.