পূণ্যস্নান এর মধ্য দিয়ে শেষ হলো তিনদিন ব্যাপি  সুন্দরবনের রাস মেলা 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮, ৭:৫৯ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

শত বছবের ঐতিহ্য বহনকারী  সুন্দরবনের দুবলার চরে তিন দিন ব্যাপি  রাস উৎসব পূণ্যস্নান এর মধ্য দিয়ে শেষ হয়েছে । আজ শুক্রবার ভোরে সূর্যোদয়ের আগে সাগরের কনকনে ঠান্ডা  পানিতে হাজার হাজার পুণ্যার্থীর স্নানের মধ্য দিয়ে এ উৎসব শেষ করে।

প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণভাবে বাংলা কার্তিক মাসের শেষ কিংবা অগ্রহায়ণের শুরুর দিকে ভরা পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়েছে এই রাস উৎসব। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও এটি এখন পরিণত হয়েছে সব ধর্মের মানুষের মিলনমেলায়।

জোয়ারের নোনা পানিতে স্নান করলে পাপ মোচন হবেএমন বিশ্বাস নিয়েই এ রাসমেলায় যোগ দেন হিন্দু ধর্মাবলম্বীরা। দেবতা শ্রীকৃষ্ণ এ তীর্থস্থানে পুণ্যস্নান করেছেন বলে তাঁদের বিশ্বাস।

গত বুধবার থেকে শুরু হওয়া উৎসব শেষে এরই মাঝে যাঁর যাঁর গন্তব্যের দিকে ফিরতে শুরু করেছেন পুণ্যার্থীরা ও দর্শনার্থীরা। এদিকে রাস মেলা কে কেন্দ্র করে আইনসৃখলা নিয়োজিত সদস্য”রা ছিল সতর্ক  দৃষ্টিতে।

কোন প্রকার অপ্রতিকার ঘটনা ও সুন্দরবনের জীববৈচিত্র ও বন্য পশু চোরাগোপ্তা আহরণ রক্ষার্থে কোস্টগার্ড,, নৌ পুলিশ সহ প্রশাসনের বিশেষ বাহিনি টহল ছিলো চোঁখে পড়ার মত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ