পুলিশ বাহিনী কাউকে বিনা কারনে হয়রানী করলে ব্যবস্থা নেওয়া হবে : এসপি হাসানুজ্জামান

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৫০ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

২৯ সেপ্টেম্বর বিকালে ঝিনাইদহের মহেশপুর থানা চত্তরে এক মাদক,জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহেশপুর থানা প্রশাসন ও (ওসি) রাশেদ আলমের আয়োজনে থানা চত্ত্বরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব,হাসানুজ্জামান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল,পৌর মেয়র আব্দুর রশীদ খাঁন পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস ছাত্তার, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ময়জদ্দীন হামিদ, মহেশপুর উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি বাবু রঞ্জন কুমার,উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি এম খাইরুল আনাম প্রমুখ। এসময় মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা ব্যক্তিবর্গ, কর্মরত সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি   বক্তব্যে বলেন,সমাজে আপনারা সচেতন হউন,আমরা মাদক জঙ্গী ও সন্ত্রাস সমাজ থেকে নির্মুল করবো সেই সাথে আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।যদি আমার পুলিশ বাহিনী কাউকে বিনা কারনে হয়রানি করে তাহলে আমাকে জানাবেন আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমার পুলিশ বাহিনী অহেতুক হয়রানী করবে না।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ