পুলিশ দিল লাঠির বাড়ি ত্রাণ নিল চোরে। -মনিবুর রহমান।

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ৬:২০ অপরাহ্ন

পুলিশ দিল লাঠির বাড়ি ত্রাণ নিল চোরে

মনিবুর  রহমান।।

——————————————————————————————–

ক্ষুধায় কাতর নিরব শিশু নেইতো খাবার ঘরে

পিতা তাহার অসহায় এক দুস্থ হওয়ার তরে।

অশ্রু ছেড়ে বলছে পিতা নেইযে কোন কর্ম

দিন এনে দিন খাওয়াই হলো আমার আসল ধর্ম।

 

রেল লাইনের কূলি আমি খাটি দিবা-রাত

দু’মাস ধরে আসেনা রেল কেমনে জুটবে ভাত?

অল্প কিছু বেতন হতো পেতাম মাসের শেষে

এই বেতনের অর্থ নিয়ে চলতাম বীরের বেশে।

 

সংসার আমার খুবই ছোট মাত্র দুজন কণ্যা

বাজার সদয় মিষ্টি পেয়ে হতো ওরা ধন্যা।

বউটা ছিল লক্ষী দারুন চাইনি কভু কিছুই

অভাব ঘরে যতই আসুক থাকত সে মোর পিছুই।

 

কালকে সেজন বলল এসে ওগো মেয়ের আব্বা

আর কতদিন থাকবে ঘরে কাঁটবে না আর ডব্বা?

বাইরে গিয়ে খুঁজে দেখ দিচ্ছে ওরা ত্রাণ

একটু খাবার নিয়ে বাঁচাও মেয়ে দুটোর প্রান।

 

দূরের পানে চেয়ে দেখি প্রশাসনের গাড়ি

বাইরে যেতেই পুলিশ এসে দিল কয়টা বাড়ি।

মোড়ে এসে দেখতে পেলাম সমাজসেবক হাসে

গরিব মরুক ধু্ঁকে ধুঁকে যাকনা ছেয়ে লাশে।

 

ত্রাণ নিল ঐ চোরেরা আমি খেলাম বাড়ি

বিষ পানে মরব সবাই দেব জগৎ পাড়ি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ