কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের পেকুয়ায় সকালে শ্বাশুর বাড়িতে বেড়াতে আসে ম্যাজিষ্ট্রেট ছরওয়ার কামাল। পুলিশের কাছে তথ্য রয়েছে যে,তিনি একজন বড় ইয়াবা ব্যবসায়ী। পেকুয়ায় একটি জায়গায় থেকে ইয়াবা হাতবদল করবেন ওই ম্যাজিষ্ট্রেট। এদিকে পুলিশও সোর্স লাগিয়ে দেয় তার পিছনে।
সকাল থেকে তিন দফা স্থান বদল করেন ইয়াবাগুলো হাতবদলের জন্য। অবশেষে সন্ধায় পুলিশের জালে আটকা পড়ে ৩ হাজার ৭শ পিস ইয়াবা নিয়ে আটক হলেন সরোয়ার কামাল ওরফে মোস্তফা কামাল (৩২)।আসলে তিনি একজন ভুঁয়া ম্যাজিষ্ট্রেট।
ছরওয়ার কামাল মহেশখালী উপজেলার হোয়ানক টাইম বাজার এলাকার মৃত,কামাল উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৪জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আধাখালী এলাকা থেকে পুলিশ ইয়াবাসহ তাকেে আটক করে।
পেকুয়া থানার এসআই সুমন সরকার ও এএসআই নাছির উদ্দিন জানায়,পেকুয়ায় বিপুল পরিমান ইয়াবা হাতবদল করার গোপন সংবাদ ছিল পুলিশের কাছে। সকাল থেকে সে মতে পুলিশও ছরওয়ার কামালের পিছনে সোর্স লাগিয়ে দেয়। ইয়াবা বিক্রির জন্য তিন দফা স্থান বদল করা হয়। সন্ধ্যায় আধাখালী এলাকায় ছরওয়ারের শ্বাশুর বাড়ি আলী আকবরের বাড়ি থেকে ইয়াবাগুলো হাতবদল করার কথা পাকাপোক্ত হয় ছরওয়ারের সাথে।
এ সময় পুলিশ কৌশলে অবস্থান নেয়। তবে পুলিশের অবস্থান আচ করতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ছরওয়ার। পুলিশ তখন তাকে ধাওয়া দিয়ে আটক করে। তার কাছ থেকে পলিথিন মোড়ানো ৩ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তখন পুলিশ ও ছরওয়ারের সাথে হাতাহাতিও হয়।
পুলিশ জানায়, ছরওয়ার কামাল একজন দুর্ধর্ষ লোক।
সে একেক সময় একেক নাম বলে। আমার গায়ে হাত দিবিনা, আমি একজন ম্যাজিষ্ট্রেট বলে পুলিশকে ধমকও দেয়। কখনও ছরওয়ার কামাল আবার কখনো মোস্তফা কামাল বলে পরিচয় দেয়। একেক নামে কয়েকটি ভিজিডিং কার্ড রয়েছে তার। পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম জানায়, ভুঁয়া ম্যাজিষ্ট্রেট পরিচয়ে ৩হাজার ৭শ পিস ইয়াবাসহ ছরওয়ার কামাল নামের একজনকে আটক করেছে পুলিশ।
এএসআই নাছির উদ্দিনের নেতৃত্ব পুলিশ গোপন সংবাদে তাকে আটক করে। তাকে আটক করার জন্য সকাল থেকে কষ্ট করছিল পুলিশ।দিন শেষে সফলও হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে।
You must be logged in to post a comment.