প্রদীপ কুমার দেবনাথ।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের ‘শতবর্ষ’ উদযাপনের প্রস্তুতি চলছে বেশ জোরেসোরে।
ইতিমধ্যে উদযাপন কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সাব-কমিটি গুলোও গঠিত হয়েছে। শতবর্ষ প্রাচীন এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা অন্যান্য পেশায় নিযুক্ত, এলাকাবাসী, সাধারণ লোকজনের মধ্যে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের বিপুল সাড়া পড়েছে। শুভাকাঙ্ক্ষীরা শতবর্ষের অনুষ্ঠানটি যাতে স্মরণীয় হয় সে ব্যাপারে বিদ্যালয় প্রশাসনকে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ জানুয়ারি ২০২০ খ্রিঃ রোজ শুক্রবার শতবর্ষ উদযাপন উদ্ভোধনের তারিখ নির্ধারনী সভায় বসবেন শতবর্ষ উদযাপন কমিটি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শেখ নিয়মিত সভা, শুক্রবারের সভার প্রস্তুতি, দাওয়াত পত্র বিলি এসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
অপরদিকে রেজিষ্ট্রেশন কার্যক্রমও চলছে দ্রুতগতিতে।
You must be logged in to post a comment.