দেলোয়ার হোসেন. রাঙ্গুনীয়া (চট্টগ্রাম)।।
জননেতা অধ্যক্ষ তৈয়্যব আলী বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল রুমে সংগঠনের সভাপতি সরওয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক শাহাদাত হোসাইন কাদেরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জননেতা অধ্যক্ষ তৈয়্যব আলী। অতিথির বক্তব্যে বলেন, পুঁথিগত বিদ্যা ছাড়াও সহ-মননশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মানসিক বিকাশ ঘটাতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে মানসিক বিকাশ সম্ভব না। এর জন্য অন্যান্য বিষয়াবলী সম্পর্কে জানতে হবে, জ্ঞান লাভ করতে হবে। আর যুক্তির মাধ্যমে পরিশুদ্ধ হয়ে নিজেদের জীবন ও সমাজকে বিকশিত করতে হবে। এই বিতর্ক প্রতিযোগিতার মত সৃজনশীল কর্মসূচির মাধ্যমেই গড়ে উঠবে সুন্দর সহনশীল মানসিকতার তরুণ সমাজ। আর এই তরুণ সমাজই দেশ ও জাতি উপকারে সদা এগিয়ে আসবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা এইচ এম শহীদুল্লাহ।
বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন, কেন্দ্রীয় ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম কাদেরী, কেন্দ্রীয় ছাত্রসেনার ছাত্রকল্যাণ সম্পাদক হোসাইন মুহাম্মদ এরশাদ, ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক সহ-সভাপতি ব্যাংকার নুরুল করিম তারেক।
“আইন নয়, সচেতনতাই পারে মাদক মুক্ত সমাজ গড়তে” বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ছাত্রসেনা
রাউজান উপজেলা দক্ষিণ ও রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ। বিতর্ক প্রতিযোগিতা ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণ যুক্তিতর্কের মাধ্যমে রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিতর্ক প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ মনির আহমদ, মুহাম্মদ আরেফিন হাসান, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ নাছির উদ্দিন নাহিদ, মুহাম্মদ শফিউল আকবর, মুহাম্মদ রবিউল মোস্তফা, মুহাম্মদ নুরুল আজিম, মুহাম্মদ নাওশাদ, মুহাম্মদ কায়েস, মুহাম্মদ আরফাত, মুহাম্মদ হাসান, মুহাম্মদ সালামত নঈমী প্রমুখ।
You must be logged in to post a comment.