পীরগঞ্জে ৪’ঔষধ ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নাজমুল হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১, ৬:৩১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৪’ঔষধ ফার্মেসীকে জরিমানা করেছে  ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম এই ৪ ফার্মেসীতে ১১ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ঠাকুরগাঁও ড্রাগ সুপার জাহিদুল ইসলাম ও পীরগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগীতা করেন।

মেয়াদ উর্ত্তীণ ও অ-অনুমোদিত ঔষধ রাখার দায় এবং দোকানের মালিকরা স্বেচ্ছায় অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের বিচারক  মোঃ তরিকুল ইসলাম পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা শাহাদৎ ফার্মেসী কে ৪ হাজার, আব্দুল হালিম ২ হাজার, খলিলুর রহমান ২ হাজার ও ভেবড়া এলাকার ঔষধ ব্যবসায়ী আতিকুর রহমান কে ৩ হাজার টাকা সহ মোট ১১ হাজার টাকা জরিমানা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ