ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হিন্দু সংখ্যালঘু পরিবারের বাঁশ ক্ষেত নষ্ট ও প্রাচীর ভেঙ্গে দেয়ার অভিযোগের মামলায়, ইমরান, মাসুদ,শ্যামল, মামুন,জনি, মেহেদী,আপন, মঞ্জিল, জাকারিয়া, মরিয়ম নামে ১০ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
২০ মার্চ শনিবার ভোর রাতে পীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর গ্রামের সংখ্যালঘু ২টি পরিবারের উপর হামলার ঘটনায় তাদের গ্রেফতার করে।
উল্লেখ্য যে,দৌলতপুর গ্রামে বিমল চন্দ্র রায় ও পুতুল বালার পত্ত্বিক সম্পত্তির উপরে থাকা বাঁশ ঝাড়, ফসলি ক্ষেত নষ্টসহ প্রাচীর ভেঙ্গে দেয়ার সময় বাঁধা দিলে একই গ্রামের আলী হোসেন,মাজেদ,রবিউল, মঞ্জিলসহ ভাড়াটিয়া লোকজন তাদের উপর হামলা করে।
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হলে মহিলাসহ ১০’জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ ।
You must be logged in to post a comment.