পাবনা প্রতিনিধি।।
একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলিসহ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের চর-রুপপুর এলাকা থেকে চমন হোসেন (২৭) নামে ওই যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।
চমন দিয়াড় বাঘইল গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চর-রুপপুর এলাকা থেকে চমনকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী এ তথ্য নিশ্চিত করে বলেন, চমনের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ প্রায় ছয়-সাতটি মামলা রয়েছে।
তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানান ওসি।
You must be logged in to post a comment.