রাবি প্রতিনিধি।।
ইউজিসি’র সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, ভবিষ্যতে পিএইচডি ডিগ্রী ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ার বিষয়টি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলমান রয়েছে। পিএইচডি ডিগ্রী ব্যতিত বিশ^বিদ্যালয়ে যদি শিক্ষক নিয়োগ না দেয়া হয় সেক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা করছি।
শনিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, দিনের পর দিন শিক্ষা ও গবেষণায় পরিবর্তন আসছে। এমতাবস্থায় পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরও পড়াশোনার ক্ষেত্রেও পরিবর্তন আনতে হবে।
সেমিনার শেষে ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরকে সম্মাননা স্মারক প্রদান করেন উপাচার্য ড. মো. রফিকুল ইসলাম সেখ।
এর আগে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আইকিউএসি সেলের ভূমিকা ও নানা কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এসুরেন্স বিভাগের উপ-পরিচালক বিঞু মল্লিক। এছাড়া রুয়েটে আইকিউএসি সেলের বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন ওই সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গাফফার খান।
উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম সেখের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুয়েটের আইকিউএসি সেলের উপ-পরিচালক অধ্যাপক মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন। এসময় রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন।
You must be logged in to post a comment.