অন্যদৃষ্টি স্বাস্থ্যকথন।।
পায়ে ব্যথা বেশ প্রচলিত সমস্যা। প্রায় সব বয়সেই এ সমস্যা হতে পারে। কখনো কখনো ব্যথা থেকে পা নাড়ানোই কষ্ট হয়ে যায়। পেশিতে টান, পেশিতে অবসন্ন ভাব, পুষ্টির ঘাটতি, পানিশূন্যতা, টানা দাঁড়িয়ে থাকা ইত্যাদি কারণে এ সমস্যা হতে পারে।
পায়ে ব্যথা কমানোর কিছু ঘরোয়া উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
১. ঠাণ্ডা স্যাঁক
পায়ে ব্যথা কমাতে ঠাণ্ডা স্যাঁক দেওয়া যেতে পারে। এটি আক্রান্ত স্থানের প্রদাহ ও ফোলা ভাব কমাতে কাজ করে।
২. হলুদ
পায়ে ব্যথা কমাতে আরেকটি উপকারী ঘরোয়া উপায় হলো হলুদের ব্যবহার। হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে উপকারী।
৩. ম্যাসাজ
ম্যাসাজ খুব দ্রুত ব্যথা কমাতে কাজ করে। ২০১২ সালে সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, অন্তত ১০ মিনিটের একটি ম্যাসাজ থেরাপি প্রদাহ কমাতে অনেকটাই উপকারী।
অন্যদৃষ্টি/ এস.খাঁন
You must be logged in to post a comment.