খিজিরুল ইসলাম (ফরিদ)।।
বুধবার থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাঙ্গালী শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এমন কঠোর নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ -চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড । প্রাথমিকভাবে এ নির্দেশনা ১৪ এপ্রিল পর্যন্ত কার্যকর হতে পারে।
মঙ্গলবারে বাঙ্গালী সকল শ্রমিকের বেতন -ভাতা পরিশোধের পরে বুধবার থেকে তাদের ছুটি দেওয়া হবে।
পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এছাড়া বর্তমানে ১২ থেকে ১৩ শ’ চীনা নাগরিক কর্মরত রয়েছেন । তারা সকলেই সুস্থ রয়েছেন ভিতরে মেডিক্যাল টিমের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তারা।
করোনা সংক্রমন থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কিছু চীনা নাগরিক চায়না থেকে বিদ্যুৎ কেন্দ্রে কাজে যোগদানের জন্য বাংলাদেশে আসলেও তাদেরকে ঢাকায় প্রাথমিক চিকিৎসা কোয়ারেন্টাইন শেষে কাজে যোগদান করতে দেওয়া হয়েছে । এ প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন পটুয়াখালী সিভিল সার্জন।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান আরও জানান, যদিও বাঙ্গালী শ্রমিকদের কাজের জন্য প্রবেশ বন্ধ থাকলেও কেন্দ্র থেকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহসহ অপারেশন কার্যক্রম সচল থাকবে ।
উল্লেখ্য পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে এখন দৈনিক প্রায় পাঁচ’ শ মেগাওয়াট জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে । করোনা সংক্রমনের পর থেকেই এমনিতেই কঠোর স্বাস্থ্যবিধি এবং অনুমতি ছাড়া চেকিং ছাড়া কোন শ্রমিক ভিতর থেকে বাইরে যেতে-আসতে পারছে না । আবার ভিতরে প্রবেশে নিয়ম নীতি মানতে হচ্ছে ।
You must be logged in to post a comment.