পাবনা-৪ আসন থেকে আ. লীগের মনোনয়ন চান ড. মুসলিমা জাহান

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ১:৩৮ অপরাহ্ন
পাবনা-৪ আসন থেকে আ. লীগের মনোনয়ন চান ড. মুসলিমা জাহান

বিশেষ প্রতিবেদক।।

ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) বাসীর উন্নয়ন ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য নিজেকে মানুষ ও সমাজের সেবায় নিয়োজিত করতে চান বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও এক সময়ের ছাত্রলীগের অন্যতম সাহসী নেত্রী ড. মুসলিমা জাহান। তার জন্ম ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়ায়।

ইতালী তুহিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ইন ম্যানেজমেন্ট ডিগ্রী নিয়ে বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

পরিচিত আর রাজনৈতিক অঙ্গনে তিনি ময়না আপা হিসেবে সবার কাছে অধিক পরিচিত। প্রয়াত সাংসদ প্রাক্তন ভূমিমন্ত্রী তার রাজনৈতিক গুরু শামসুর রহমান শরীফ (ডিলু ভাই) তাকে ডাকতেন ময়নামতি বলে।

রাজশাহী বোর্ডে ডাবল ষ্টান্ড করা এই মেধাবী এবং সমাজসেবী ড.মুসলিমা জাহান ছাত্র জীবনে ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন।

১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ড. মুসলিমা জাহান ঈশ্বরদী সরকারি ছাত্র সংসদে নির্বাচিত মহিলা সম্পাদক এবং ১৯৯৮-৯৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবাব ফয়জুন্নেসা হলের সাধারণ সম্পাদক ছিলেন।

বর্তমানে আওয়ামী লীগের সাথে বিভিন্ন মিছিল মিটিং ও নির্বাচনী প্রচারণায় তিনি বেশ সক্রিয়।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. মুসলিমা জাহান গণমাধ্যমকে বলেন, আমার জীবনে প্রায় ৩০ বছর পড়াশোনা ও শিক্ষকতায় কাটিয়েছি যাতে আমি একদিন দেশের কাজে যোগ্য হিসেবে নিজেকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।

আমার শিক্ষা ও ইউরোপের দেশ গুলোতে থাকার অভিজ্ঞতা আমি দেশের মানুষের জীবন যাত্রাকে উন্নত করার জন্য কাজে ব্যবহার করতে পারি।

মূলত নীতি নির্ধারনী কাজে কিংবা সিদ্ধান্ত গ্রহণে আমার মেধা ও যোগ্যতা যেন আওয়ামী লীগের কাজে লাগে সে সুযোগ চাই। তিনি একাদশ সাংসদে সংরক্ষিত আসনে পাবনা জেলার জন্যও মনোনয়ন চেয়েছিলেন।

দেশ আর দেশের মানুষের উন্নয়ন ভাবনা তার দর্শন। মানুষকে তার ভাগ্য বদলাতে কিছু নেতৃত্বের দরকার হয় যে তাদেরকে নির্দেশনা দিবে। সামনে এগিয়ে দেবে আর নিজের বুক আগলে দিবে শতশত বাধা বিপত্তি হাসি মুখে।

আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তেমনি একজন নেত্রী। বিশ্ব স্বীকৃত বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের আদর্শের ঝান্ডা ধরে বঙ্গকন্যা শেখ হাসিনার সস্পর্শে রাজনৈতিক প্রজ্ঞা দীক্ষা পেতেই তিনি পাবনা-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন চান।

ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষ তাকে উচ্চ শিক্ষিত মেধাবী এবং সুযোগ্য নেতৃত্ব হিসেবে সুযোগ ও সমর্থন দিবে এই তার প্রত্যাশা।

উল্লেখ্য, তার এ ঘোষণার মধ্য দিয়ে পাবনা-৪ অাসনে সম্ভাব্য প্রার্থির সংখ্যা দাড়ালো ১২ জনে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ