পাবনা পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদে বিজয়ী হওয়ায় আসাদুর রহমান রাজীবকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনাকালে নব-নির্বাচিত কাউন্সিলর আসাদুর রহমান রাজিব বলেন, এই বিজয় আমার একার নয়, এই বিজয় ৮ নং ওয়ার্ডবাসীর।তিনি আরও বলেন আমি আগামী ৫ বছর আপনাদের সাথে নিয়ে এই ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাবো। এ সময় তিনি ওয়ার্ডবাসীর সহযোগীতা কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য অনুষ্ঠান পরিচালনা করেন জাহিদুর রহমান মিঠু। সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.